somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্লিজ, প্লিজ বল। আজ না বললে কোন দিন কি বলা হবে?

০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
প্রায় এক বছর পর একটা পোস্ট লিখলাম..
আমার সবচেয়ে অপছন্দ ‌‌টক শো'। তবে এই অপ্রিয় অনুষ্ঠানটি আজকে আরটিভিতে দেখলাম..নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, আরিফ জেবতিক, মাহী বী চৌধুরি, শওকত, আব্দুর রব ইউসুফী, নিলুফার মনি, মন্ত্রী শাজাহান খন্দকারসহ আরও কয়েকজন........

আস্তিক..নাস্তিক, ভন্ড আর ভন্ডামির এক ব্যালান্সহীন টক শো...
হেফাজতের হেফাজত করতে যাঁরা বক্তব্য দিলেন আর যাঁরা শাহবাগকে নিরপেক্ষ বলে সাফাই দিলেন...সবাইকে আজ চরম হাস্যকর মনে হইতেছে।
সারাদিন আজ হেফাজতের লং মার্চ দেখলাম, দেখলাম শাহবাগের গণজাগরণ...মনে হইল..আসলে সব দোষ সরকারের। যেখানে শক্ত হওয়ার দরকার সেখানে তারা লাভ খুঁজেছে।
হেফাজতের এ লং মার্চ দেখে কী সরকারের ভয় ধরার কথা না?? এতোদিন সরকার শুধু মুখে ডিজিটাল, ডিজিটাল করে ফেনা তুলে ফেলেছে...এখনও সরকার ব্লগ' জিনিসটাই মানুষের কাছে পৌঁছে দিতে পারেনি। ব্লগে কি নাস্তিকতার চর্চা হয়??
লং মার্চে যারা এসেছে এদের বেশিরভাগের বয়সই তরুণ। মঞ্চ থেকে বার বার ঘোষণা এসেছে মরার জন্য প্রস্তুত কী না তারা তা জানতে চেয়ে। একবারও বলা হয়নি, তোমরা ঈমানি ব্লগ লিখতে ঝাঁপিয়ে পড়। এদের বেশির ভাগই মাদ্রাসার ছাত্র...এসব মাদ্রাসায় নিশ্চয় আধুনিক প্রযুক্তির অনেক কিছুই শিক্ষা দেওয়া হয় না।
আজ ইউটিউব আমাদের দেশে বন্ধ হয়ে আছে। প্রযুক্তি বন্ধ করে রাখলে কী সমাধান হবে। কেনো লং মার্চ থেকে ঘোষণা দেওয়া হয়না যে, আন্দোলনে আসা সব কর্মীদের কম্পিউটার শিখতে হবে, ব্লগ লেখা শিখতে হবে. শুধু আন্দোলন না করে দেশের জন্য কাজও করতে হবে। এই আন্দোলনকারীদের সরকার কোন ধরনের কাজ দেবে ভবিষ্যতে? এদের যা শিক্ষা তাতে আধুনিক প্রযুক্তি বিশ্বের সঙ্গে তাল মেলাতে... এরা পারবে তো?
সরকারকে ভাবতেই হবে। যার যার জায়গা থেকে নিজের কাজটা ঠিকমতো করে গেলেই...আমাদের দেশের কাজ করা হয়ে যাবে।

শাহবাগের আন্দোলনের ফলে আমরা মুক্তিযুদ্ধের চেতনা মানুষের মধ্যে পেয়েছি এটা অনেক বড় পাওয়া। কিন্তু দলীয় তকমা লেগে যাওয়ায় আর রাজনীতির প্ল্যাটফর্ম হিসেবে একে ব্যবহার করায় শাহবাগ প্রশ্নবিদ্ধ। শাহবাগের সঙ্গে জড়িত মানুষগুলোকে অনুরোধ করতে পারি...আপনাদের দাবির সঙ্গে সামাজিক শিক্ষা আর প্রযুক্তি শিক্ষার দাবিকে যুক্ত করে সামাজিক আন্দোলন যুক্ত করুন। রাজনৈতিক ছাপমারা কাউকে মঞ্চ দখল করতে দেবে না।

আমরা অনলাইনে কাজ করি, আমরা জানি হেফাজতের ১৩ দফায় মধ্যযুগীয় দাবি হেফাজতে ইসলাম তুলে এনেছে। আর ধর্মের মত সেনসেটিভ বিষয়গুলোকে প্রযুক্তির সঙ্গে লড়াইয়ে নামিয়ে দিচ্ছে। এতে আমাদের সবারই ক্ষতি। আমাদের রাজনীতিবিদরা সুযোগ নেবেই সাধারন ধর্মপ্রাণ মানুষের।
একটা উদাহরণ দিই: আমার ৭৫ বছরের বুড়ো দাদা...আমাকে বলে যে, ব্লগে নাকি সব নাস্তিক কাজ করা হচ্ছে! তা আমি বললাম-কে বলেছে?
ধর্মপ্রাণ মানুষগুলোর ব্রেনওয়াশ করে...কারা একাজ করছে এটা আমরা সবাই জানি! কিন্তু যারা এটা করছে..তারা কোনো দিনও ব্লগ পড়েও দেখেনি. হয়তো।
আমার একটা প্রশ্ন এক্ষেত্রে থাকবে...হেফাজত সমর্থনকারী সব কর্মী কী ধোয়া তুলসী পাতা?
সাধারণ একটা মানুষকে প্রশ্ন করে দেখেন তো..সবচেয়ে খারাপ কারা?
উত্তর একটাই পাবেন।
ব্লগারদের মধ্যেও যে... পচা শামুক নেই তা তো না! অতি খ্যাতি..আর নিজের প্রচারণার জন্য অনেকেই............অনেক কিছু লিখে ফেলেন।
যাই হোক...আমাদের দেশের নারীরা এখন এগিয়ে যাচ্ছে, আমাদের শিক্ষাব্যবস্থাকে বর্তমান বিশ্বের সঙ্গে তাল মেলাতে আরও বেশি প্রযুক্তি বান্ধব করে তুলতে হবে। নারীরা এখন পুরুষদের চেয়ে এগিয়ে যাচ্ছে। আমাদের দেশে এখন অনেক 'মালালা' রয়েছে। তবে আমরা কোনোভাবেই আমাদের নারী সমাজকে অনগ্রসর করে রাখার কোনো পদক্ষেপ সমর্থন করব না।
কিন্তু এখানেও একটা সমস্যা আছে-যার জন্য করি চুরি সেও মাঝে মাঝে বলে চোর! এখনও অনেক নারী নিজেরা এগিয়ে আসতে চান না, এখনও তাঁরা প্রতিবাদ করেন না, তাঁরা নিজেরা মেনে নেন, কঠোর মৌলবাদ। ঘরে থেকেই তাঁরা মৌলবাদের উৎসাহ দেন। আর যখনই অধিকার রক্ষার দাবি দাঁড়ায় অনেক নারীই পেছন থেকে টেনে ধরেন, ভয় দেখান...প্রতিবাদ করতে নিষেধ করে একটা বেড়াজাল তৈরি করেন। আমাদের প্রধানমন্ত্রীও সেরকমই একটা প্রচণ্ড নারীতান্ত্রিক জটিলতায় আটকে গেছেন নিশ্চয়!

আজ একজন নারীতান্ত্রিক একটা বিশ্লেষণ করে বলেছেন যে, দেশের বর্তমান পরিস্থিতি সব কিছু নিয়ন্ত্রণ করতে পারেন নারীরাই। নারীরা যখন জেগে উঠবেন তখন এসব আন্দোলনের মুল গোড়া থেকেই উপড়ে যাবে। কিন্তু আমাদের নারীদের জাগাতে একজন বেগম রোকেয়া লাগবে! কিন্তু নারীর সমস্যা হল, কেউ যদি কানে কিছু কোনো মন্ত্র না দেয়, ততক্ষণ তারা কিছুই করেন না!
তাই নারীদের কাছে আবেদন-কঠোর আন্দোলন করুন পরিবার থেকেই। আপনার অধিকার রক্ষার সংগ্রাম শুরু হয়ে গেছে,,, একবার যদি এ সুযোগ অন্যেরা পেয়ে যায়...তবে ....
৯টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×