মন ভাল নেই একটি পাখির/হারিয়ে গেছে ছেলে
ঘর ভেঙ্গেছে মন ভেঙ্গেছে/সবকিছু আজ ফেলে
খুঁজে বেড়ায় আপন মনে/গাছের পাতায় পাতায়
ছেলের খোঁজে পাগলপারা/ছেলে গেল কোথায়!
ছেলে হারালো ঘর হারালো/ছোট্ট অবুঝ পাখি
কঠিন শোকে-দুখের সাথে/করছে মাখামাখি।
আজকে দেখি সেই পাখিটার/জাগলো মনে আশা
খড়কুটো নেয় গাছের ডালে/বানায় নতুন বাসা!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


