মানুষ আসল ভূত!
৩০ শে জুন, ২০১৫ দুপুর ১:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
অন্ধকারে যাচ্ছে হেঁটে
আলোক মিয়ার পুত
বনের ধারে যেতেই তার
সঙ্গি হলো ভূত!
আলতো হাতে খোঁচা মেরে
বলছে ভূতে দাঁড়া
ভয়ে ডরে শরীরটা তার
দিচ্ছে বিষম ঝাড়া।
হঠাৎ করে ভূতটা তেড়ে
সামনে এসে বলে
অনেক দূরে নিয়ে যাব
নানান ছলে বলে।
এইনা শুনে উর্দ্ধশ্বাসে
যেইনা দিল হাঁটা
থুতু ফেনায় ভিজিয়ে দিল
ভয় কাতুরে গাটা।
শর্দি জ্বরে কাঁপছে পুতে
করছে আবোল তাবোল
ডাবের পানি ফল ফলারী
খাচ্ছে ডাবল ডাবল।
আলোক মিয়া ক্ষেপে গিয়ে
আনলো কবিরাজ
ঝাড়ুর বাড়ি জুতা পেটায়
হচ্ছে নাকি কাজ।
কদিন বাদে ব্যথার গতর
উঠছে বেজায় ফুলে
ঘুম কাতুরে ছেলেটি তার
চায় না চক্ষু তুলে।
হেসে বলে কবিরাজে
হচ্ছে ভীষণ কাজ
ভূত পালালে ছেলেপুলে
দেখায় এমন লাজ।
হঠাৎ ক্ষেপে ধরল চেপে
কবিরাজের টুটি
আলোক পুতের কিল ঘুষিতে
খাচ্ছে লুটুপুটি।
খিল লাগিয়ে বেন্দা হাতে
আচ্ছা রকম মারে
কবিরাজি করব না বাপ
বলছে বারে বারে।
বলছে সবাই ও কবিরাজ
একি তোমার হাল!
রক্ত ঝরে নাকে মুখে
উঠে গেছে ছাল!
মারলো নাকি ভূত পেরেতে
কওনা খুলে আজ
নরম সুরে দীর্ঘশ্বাসে
বলল কবিরাজ-
ভূত পেত্নী নাইরে কিছু
মানুষ আসল ভূত
এ কথাটার পষ্ট প্রমান
আলোক মিয়ার পুত!
সর্বশেষ এডিট : ৩০ শে জুন, ২০১৫ দুপুর ১:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন

মহাজাগতিক ভাবনা
মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫
বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।
ভূমিকামানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,...
...বাকিটুকু পড়ুন
আজ মেঘলা আকাশ। আজ ভীষণ বর্ষণ মুখর এক সকাল। অনেকের কাছে এরকম প্রকৃতি এক অপূর্ব দৃশ্য নিয়ে আসে। আবার অনেকের কাছে মেঘলা আকাশের বর্ষণ মুখর সকাল মন...
...বাকিটুকু পড়ুনআমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে
মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে
কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন