আজ, একটি সকাল পেরিয়ে গেলো
অকারণে
তারপরেও সূর্য আমায় দিচ্ছে আলো
কী কারণে?
তারপরেও জানলা গলে বাতাস আসে
আমার ঘরে
অকারণে সকাল গেলো দুপুর যাবে
এমনি করে!
তা হবে না তা হবে না, একটা বিহিত
করতে হবে
সচল আমার হাত-পাগুলো কেন এমন
অচল রবে?
এই তো আমার হাত চালালাম মন চালালাম
অবশেষে
কষ্টগুলো পষ্ট হয়ে উবে গেলো ধীরে ধীরে
কাছে এসে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


