শরতের রোদমাখা সকালবেলা
আলোথালো চোখেমুখে করেছে খেলা
ঝিরঝিরে হাওয়া এসে পাতাটা নাড়ায়
কচি কচি রোদ এসে হাতটা বাড়ায়।
মেঘগুলো অভিমানে দূরে দূরে থাকে
মাঝে মাঝে রেগেমেগে গুড় গুড় ডাকে
শরতের রোদগুলো মেঘ ঠেলে আসে
মেঘেদের ফাঁকে ফাঁকে মুচকি হাসে।
মেঘে-রোদে শরতে আকুল-ব্যকুল
বনে বনে ফোটাবে কত কাশফুল।
সর্বশেষ এডিট : ২৭ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



