সেদিন আমার হঠাৎ কী যে হলো!
হাত দুটি পাঙ্খা হয়ে গেলো
মাথাটাও লাগে এলোমেলো
চারপাশের সবকিছুই গাছপালা বন পাখি
ওদের সাথে ওদের মতো করছি মাখামাখি।
দিলাম উড়াল আকাশ পানে যাচ্ছি শোঁ শোঁ করে
মনেই নেই আমি তখন দাঁড়িয়ে ছিলাম ঘরে।
এই তো আমি সবুজ টিয়ে ময়না প্রজাপতি
বনে বনে উড়তে আমার তেমন কী আর ক্ষতি
উড়ছি বনে পাখির সথে গাছের ফাঁকে ফাঁকে
গেলাম উড়ে মধু খেতে মেৌমাছিদের ডাকে।
বনের যত পাকা ফল সবাই এলো উড়ে
পাখিগুলো গান ধরেছে নানান রকম সুরে।
পশুগুলি লেজটা তুলে করছে ছুটোছুটি
পাখিগুলি মনের সুখে খাচ্ছে লুটোপুটি।
বনবনানী ঘুরে ফিরে সন্ধ্যা হয়ে এলো
মায়ের ডাকে ছানাগুলি ঘরে চলে গেলো
শুনতে পেলাম মা আমাকে নামটি ধরে ডাকে
মায়ের ডাকে স্বপ্ন কি আর আমার সাথে থাকে?
সর্বশেষ এডিট : ০৮ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




