সেই যে কবে দেখা হয়েছিল, তারপর আর দেখা নেই
সেই যে কবে এক হয়েছিলাম, তারপর আর এক নেই
একসাথে বসে খেয়েছি কত খেজুরগুঁড়ের চা
মেলা থেকে দূরে হেঁটে গিয়েছি বাড়িয়ে দ্রুত পা
তারপর আর দেখা নেই বড়ো, কথা হয় মাঝে মাঝে
আমরা সবাই ছড়িয়ে ছিটিয়ে আমাদের কত কাজে!

সর্বশেষ এডিট : ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




