বাদশা-নোভার বিয়ে হলো জানলো সারা দেশ
উড়ছে হাওয়ায় বিয়ের খবর বলল সবাই বেশ
তারা, যাচ্ছে কবে হানিমুনে রইল জানার বাকি
নতুন বরের শরীর খারাপ সবই বুঝি ফাঁকি!
বাদশা মিয়ার শরীর জুড়ে গর্ত এবং ঘা
দুর্বলতায় কাতর বলে চলছে না তার পা।
ঘায়ে পচে খসে গেছে বাদশা মিয়ার লেজ
রোগে-শোকে ক্লান্ত রাজা হারিয়ে ফেলে তেজ।
তেজ হারা এই বাদশা মিয়ার সামনে গেলে কণে
বলবে হয়তো ভাল্লাগে না, আয় চলে যাই বনে।
বিয়ে বিয়ে নাটক ফেঁদে যতই দেখাই লোক
সবুজ বনের অবুজ প্রাণির কেউ বুঝে না শোক।
বনের পশু বনেই মানায় মানুষ তাদের বাধা
বন্দি পশুর কষ্ট ভারী জীবন আধা আধা।
সর্বশেষ এডিট : ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




