
ঢাকা শহর ছেয়ে গেছে মশায়
শান্তি নেই হাঁটা শোয়া বসায়
সারাটা রাত চষে বেড়ায় বাসা
চুপি চুপি হুল ফুটাবে খাসা।
আরাম করে রক্ত খাবে চুষে
থাপড় দিলে উঠবে ওরা ফুঁসে
আদর করে বলতে হবে-যাও
রক্ত ছাড়া আরো কিছু চাও?
ওমনি তারা বলবে হেসে হেসে
রক্ত চুষি তোদের ভালোবেসে
বাড়াবাড়ি করিস না তো বেশি
নরম করে রাখিস কিন্তু পেশি।
দুঃখ পেলেও থাকবি করে চুপ
বলবি হেসে লাগছে মজা খুব!
সর্বশেষ এডিট : ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




