শরৎ এলো বুঝি...
কখন এলো কোথায় এলো
আপন মনে খুঁজি।
পেয়ে গেছি পেয়ে গেছি শরৎ এসেছেরে
সকালবেলা কলাপাতায় কিম্বা সবুজ ঘাসে
হাতের ছোঁয়ায় নরম রেখা মিটমিটিয়ে হাসে
নুয়ে পড়া ধানের পাতায় শিশির কণা জ্বলে
কাশের বনে মুক্ত হাওয়া ঢেউ খেলিয়ে চলে।
সূর্য ওঠার আগে
খালি পায়ে নরম ঘাসে হাঁটার কি সাধ জাগে।
সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




