
জানলা খুলে বসে আছি একা
উঠবে কখন জোছনাভরা চাঁদ
চুপটি করে আপন মনে ভাবি
মাকে ধরার এই পেতেছি ফাঁদ।
আকাশ ভরা জোছনা ঢেলে চাঁদ
মায়ের সাথে আসছে ধীরে ধীরে
মেঘের মেয়ে দুষ্টু ভীষণ পাজি
আড়াল করে রেখেছে তারা ঘিরে।
হঠাৎ করে মেঘ গিয়েছে সরে
চাঁদের মুখে ফুটল মায়ের হাসি
আমায় দেখে উপুড় হলো চাঁদ
মায়ের আদর পেলাম রাশি রাশি।
সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




