ভেবে চিন্তে পালিয়ে গেলাম সুখ ছিলো না মনে
যাবো কোথায়? সাগর পাহাড় পেরিয়ে এক বনে।
ব্যাগ গুছিয়ে কাঁধে ফেলে জোরসে দিলাম হাঁটা
পেছন থেকে কে যেন রে ধরল টেনে পা টা।
যাওয়ার নেশা শক্ত ছিলো পেরিয়ে গেলাম বাধা
বনে গিয়ে মনে হলো জীবন আধা আধা।
দিন পেরোলো রাত পেরোলো সূর্য ওঠে ওঠে
কুয়াশাদের ছিন্ন করে কে আসে রে ছুটে!
ঝড়ের বেগে `যন্ত্রণাটা" এলো এমন ত্রাসে
গিলে ফেলে আমার সকল একটি চুমুর গ্রাসে।
সর্বশেষ এডিট : ০৩ রা অক্টোবর, ২০১৬ বিকাল ৩:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




