ঝলমলে এক দুপুরেবলায় সরষে ক্ষেতে ভূত
দেখেই ভয়ে চিৎ হয়ে যায় কালু মাঝির পুত।
তাবিজ কবচ সঙ্গে নিয়ে এলো বিরাট ওঝা
বলল এসে ভূত তাড়ানো এক্কেবারে সোজা।
নাকে দিয়ে মরিচগুঁড়ো আঙুলে দেয় চাপ
মাঝির পুতে খিচকি মেরে করছে বাপ বাপ।
ওঝা যতো প্রশ্ন করে জবাবটা দেয় পুতে
ওঝা বলে শোনেন খালি কীযে বলে ভূতে।
দরজা আঁটা বন্ধ ঘরে হঠাৎ মারামারি
ওঝার পুতে বেন্দা নিয়ে করল শুরু বাড়ি।
ওঝা বলে বাঁচাও বাঁচাও জীবন আমার শেষ
তাবিজ কবচ ঝোলা ফেলে ওঝা ছাড়ে দেশ।
সরষে ক্ষেতে ভূত নয়রে ওঝা আসল ভূত
পিটন দিয়ে তাড়িয়ে দিল কালু মাঝির পুত!
সর্বশেষ এডিট : ২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



