সাড়ে তিনযুগ কাটিয়ে দিলাম, লেখালেখির পরে
কয়টা পাঠক রয়েছে আমার, কয়টা মেডেল ঘরে?
তাঁহার নাকি লাখো পাঠক, রয়েছে ঘরে ঘরে
কীসের জোরে কেমন করে, পাঠক রাখেন ধরে?
তাঁর তো তেমন নেই মিডিয়া, প্রচার প্রকাশ করনের
কিম্বা তাঁহার নেই চালাকী, পাঠক টেনে ধরনের।
লেখার জোরে একটা বুড়ো, লাখো মনে করছে বাস
কেউবা হাসে কেউবা কাঁদে, কেউবা করে হা-হুতাশ!
সর্বশেষ এডিট : ৩০ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


