
সেই যে কখন মা গিয়েছে কাজে
আসবে কখন?
দুপুরবেলা, একটা যখন বাজে।
লেজটা নেড়ে একলা একা কেমন করে খাস?
তুই তো দেখি খেতে পারিস, মাঠের কচি ঘাস।
ছাগলছানা ওলান থেকে সরিয়ে নিল মুখ
মা-ছাগলের দুধ খেয়ে সে পেল অনেক সুখ।
কে যে গরিব, কে যে ধনী, কে যে কখন সেরা
ভাবনাগুলো মনের ভেতর করছে ঘোরাফেরা।
সর্বশেষ এডিট : ০৪ ঠা মে, ২০১৭ সন্ধ্যা ৬:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



