পেশায় এবং নেশায় তাদের বেজায় রকম মিল
বাপ-বেটাতে হোটেলে গিয়ে উজাড় করে দিল
দেয় ছড়িয়ে ভাতের মতো টাকাকড়ি সোনা
মধুলোভে মেৌমাছিদের নিত্য আনাগোনা।
তাদের কোনো ভয় ছিল না বিশ্বাসে বুক ভরা
কে জিগাবে, সাহসটা কার? টাকার কাছে ধরা।
পতিত হয়েও দেখায় তারা ভারি অভিজাত
ফূর্তি করে নারী নিয়ে কাটায় সারা রাত।
কেউ দেখেনি কীর্তি তাদের কারো পড়েনি চক্ষে?
অধঃপাতে যাওয়ার আগে কেউ করেনি রক্ষে!
যাবে এখন একুল ওকুল চেহারা হবে ভিন্ন
যায়রে থেকে সবখানেই পাপের পদচিহ্ন।
সর্বশেষ এডিট : ১৫ ই মে, ২০১৭ দুপুর ২:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



