somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

বিএম বরকতউল্লাহ
পড়াশোনা করি। লেখালেখি করি। চাকরি করি। লেখালেখি করে পেয়েছি ৩টি পুরস্কার। জাতিসংঘের (ইউনিসেফ) মীনা মিডিয়া এ্যাওয়ার্ড ২০১১ ও ২০১৬ প্রথম পুরস্কার। জাদুর ঘুড়ি ও আকাশ ছোঁয়ার গল্পগ্রন্থের জন্য অধ্যাপক মোহাম্মদ খালেদ শিশুসাহিত্য পুরস্কার ২০১৬।

ছোটোদের ছোটোগল্প

২৬ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জেলে ও মাছ
জেলের জালে আর মাছ পড়ে না। বারবার জাল ফেলে নদীতে। একটা মাছও উঠে না জালে। মন খারাপ করে বাড়ি ফিরে যাচ্ছে জেলে।
জেলেভাই, ও জেলেভাই, শোনো, শোনো।
পেছনে ফিরে তাকালো জেলে।
একি! নদীর চিকচিক পানিতে রূপালি একটা মাছ। মাছটি মাথা তুলে পিটপিট করে তাকিয়ে আছে তার দিকে।
মাছটি বলল, তুমি প্রতিদিন এখানে এসে মাছ ধরে নিয়ে যাও। আজ মাছ পাওনি। কোনো চিন্তা করো না তুমি। এখনই জাল ফেলো নদীতে।
জেলে অবাক হয়ে বলল, জাল ফেলে লাভ কী? মাছেরা তো আর লাফিয়ে এসে আমার জালে পড়ে থাকবে না।
সে আমি দেখছি। বলল মাছটি। মনে আছে তোমার, তুমি আমার একটা বড়ো উপকার করেছিলে?
উপকার! আমি মাছ ধরি, মাছ বেচে সংসার চালাই। এর মধ্যে উপকারের কি আছে।
মাছটি বলল, একদিন তোমার জালে আটকা পড়েছিলাম আমি ও আমার বাবা। তখন বাবা বলেছিলেন, জেলেভাই, আমাকে নিয়ে যাও। আমার ছেলেটার বয়স খুবই কম। তাকে ছেড়ে দাও। বড় হয়ে সে তোমার কোনো উপকারেও আসতে পারে। তুমি তখন আমাকে ছেড়ে দিয়েছিলে, মনে পড়ে তোমার?
চুপ করে দাঁড়িয়ে রইল জেলে।
মাছটি বলল, সেদিন আমাকে ছেড়ে দেওয়ার পর আমি নতুন করে জীবন পেয়েছিলাম। মনে মনে বলেছিলাম, বেঁচে থাকলে এই জেলেটার উপকার করবো আমি। এখন বড় হয়েছি। আমি এ এলাকার মাছেদের সর্দার। আজ তোমার বড় বিপদ। সুযোগ দাও আমাকে, তোমার উপকার করবো আমি।
জেলে অবাক হয়ে বলল, তুমি আবার কী উপকার করবে আমার!
মাছটি বলল, আমাকে আগে উপকার করতে দাও তো। তারপর অন্য কথা। এখন জাল ফেলো দেখি নদীতে।
নদীতে জাল ফেললো জেলে। জাল ভরে গেলো মাছে। জেলের মুখে হাসি ফুটে উ?লো। সে খালই ভরা মাছ নিয়ে চলে গেলো। আর কোনো অভাব থাকলো না জেলের।


(প্রকাশিত গল্প)
সর্বশেষ এডিট : ২৬ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৫২
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদিরের বিরুদ্ধে এ্যাকশান নিয়ে সরকার কি বার্তা দিচ্ছে?

লিখেছেন আফনান আব্দুল্লাহ্, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫

সালমান মুক্তাদির দেখি জঘন্য মানুষ। ওয়াইন, ওম্যান আর ওয়েল্থ – পুরুষ নষ্টের এই তিন ডব্লিউ-ই তার অস্থিমজ্জা ও লিভারে ঢুকেছে



এদিক-ওদিক ব্যাপক আম-লিচু করে বেড়িয়েছে। নিজের স্টুডিওতে আজেবাজে শুটিং করেছে।... ...বাকিটুকু পড়ুন

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন

একজন ব্লগার

লিখেছেন হুমায়রা হারুন, ০৩ রা অক্টোবর, ২০২৬ ভোর ৫:০৯

যখন একজন ব্লগার
টরন্টো সময়ঃ সন্ধ্যা ৭ঃ০৩ ২রা অক্টোবর ২০২৬
বাংলাদেশ সময়ঃ ভোর ৫ঃ০৩ ৩রা অক্টোবর, ২০২৬

...বাকিটুকু পড়ুন

ইমাম মাহদী আসার আগে নেতৃত্ব দাবী করা সকল দলই গোমরাহের পথে আছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৭

সেক্যুলার দলকে সমর্থন ততো দিন পর্যন্ত দিয়ে যেতে হবে, যতো দিন ইসলামী দলগুলো 'যোগ্য' না হয়ে উঠছে।
বাংলাদেশের কোন ইসলামী দলই দেশ চালাতে সক্ষম নন।

ইসলামে বলা... ...বাকিটুকু পড়ুন

×