না পাও যদি খুঁজে পেতে কান্নাকাটির ছুতো
না পাও যদি শাড়ির পাড়ে উঠে গেছে সুতো
না পাও যদি বারান্দাতে অলস ঘুমায় কুকুর
লাফিয়ে পড়ো সামনে আছে হাজামজা পুকুর।
হাসতে হাসতে কেঁদে ফেলে ছিঁচকাঁদুনে বউ
বিপদ কেমন তাঁকে নিয়ে বুঝতো যদি কেউ!
হরহামেশা ঝগড়াঝাটি ভাঙা হাঁড়িপাতিল
সেও বলে আমিও বলি জীবনটাই বাতিল।
এমন হাসি কান্না এবং আজব জীবন যাপন
একেই পর করি আবার একেই করি আপন।
সর্বশেষ এডিট : ১৮ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




