ছোট কাকার মাথা জুড়ে মস্ত বড়ো টাক
ঘাড়ের রগ কেমন জানি ডানে বামে বাঁক
চেহারা-ছুরত ভালই তবে বোঁচা মতন নাক
বাইরে গেলে ডেকে উঠে দুষ্ট কটি কাক।
কেউ হাসে না কাকার ভয়ে হাসলে খাবে কিল
কিলের ধরন বলব কি আর পাতায় পড়ে শিল।
পাড়ার শিশু বেজায় খুশি পেয়ে পাগল কাকা
সামনে গিয়ে একটু যদি মুখটা করে বাঁকা।
ওমনি কাকা বেতাল নাচে করবে হাঁক-ডাক
অবাক ব্যাপার মাথার ওপর ওড়ে পাঁতিকাক!
সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




