পচিম পাড়ার হেকিম চাচা পুকুরজলে ছান করেন
সকালবেলা হাত-পা খুলে যাকে তাকে দান করেন!
ব্যাপারটা কি ব্যাপারটা কি রি রি করে লোক এলো
কিপটে চাচার কী হয়েছে মাথাটা তার খুব গেলো!
তথ্য নেয়া খুব ঝামেলা অন্দরে তার খুব কড়া
ফুচকি দিয়ে চৈতা পাগল হাতেনাতে খায় ধরা।
বাইরে থেকে শব্দ পেলাম চারাগাছে শিলপড়ে
চৈতা পাগল দিশেহারা মেয়েলোকের কিল চড়ে।
তারপরে যে কী ঘটেছে শোনার যদি লোক থাকে
শুনিয়ে দেবো আচ্ছা করে সময় পেলে এক ফাঁকে।
সর্বশেষ এডিট : ২৫ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




