
আমার মায়ের চোখের আলো কে নিয়েছে কেড়ে
কোথায় পাবো আলোর পিদিম এনে দিবে কে রে।
পূর্ণিমা চাঁদ দিলে না ভাই একটুখানি আলো
সুয্যি মামা রোদের কণা দিলেই হতো ভালো।
কেউ দিল না কেউ দিল না ফিরে এলাম শেষে
হঠাৎ দেখি ঝোঁপের ধারে যাচ্ছে আলো ভেসে।
ছুটে গেলাম বনের ধারে জোনাক পোকার কাছে
প্রদীপ জ্বেলে আলোর পোকা উঠল গিয়ে গাছে।
ভাইটি আমার একটু আলো দিতি যদি মাকে
দেখে যা তুই অন্ধ মা-টি ঘরের কোনে থাকে।
চোখের আলো পেলে আমায় দেখতো হৃদয় ভরে
দিবিরে ভাই একটু আলো যাই নিয়ে আজ ঘরে।
আমার হাতে আলোর কণা দিল জোনাকপোকা
মেখে দিলাম মায়ের চোখে ডাক দিল মা খোকা
ছুটে গেলাম মায়ের কাছে দেখল আমায় চেয়ে
জোনাকপোকার আলোতে মার ভুবন গেল ছেয়ে।
সর্বশেষ এডিট : ২৮ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




