বাবার রচিত ছড়া
২৮ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
প্রাথমিক শিক্ষা
এম. আব্দুল কাদের ভূঁইয়া
প্রাথমিক শিক্ষা শিশুদের জন্য
গুরুত্বপূর্ণ অতি
এ শিক্ষাই নির্ণয় করে দেয়
শিশুদের ভবিষ্যৎ গতি।
ইমারত যত হোক না বড়
ভিৎ হলে নড়বড়ে
হয় না স্থায়ী সেই ইমারত
ভেঙ্গেচূড়ে পড়ে।
প্রাথমিক শিক্ষা হতে হবে
সবার চেয়ে ভালো
এতেই থাকে শিশুর স্বপ্ন
সামনে চলার আলো।
এ শিক্ষায় থাকলে গলদ
কষ্টে চলে পথ
চলতে পথে অনেক বাধা
অনিশ্চিত ভবিষ্যৎ।
জাগাতে হবে শিশুর মনে
জয় করবার আশা
বাধা বিঘ্নে থামবে কেন
থাকবে না হতাশা!
বিকাশ ঘটায় শিশুমনের
এমন পরিবেশ
পেলেই তারা গড়ে তুলবে
সোনার বাংলাদেশ।
সর্বশেষ এডিট : ২৮ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।
গত...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:৫৪

সময় তখন ১৯৫০ সাল।
অলকা থাকে আমেরিকার ফারগো নামক শহরে। খুবই ছোট শহর। শহরটি ছবির মতন সুন্দর। শীতের সময় প্রচণ্ড শীত পড়ে। এলিন নামের এক বৃদ্ধার কাছ থেকে অলকা দুই রুমের...
...বাকিটুকু পড়ুনগানঃ হাল্লাজের কাপড়
গানের লিংকঃ https://on.soundcloud.com/Vctd83PVm40VJ64T16

১) ৩৬ জুলাইয়ের আন্দোলনকে অনেকে আম্রেকিয়া আর শিবিরের প্ররোচনায় হয়েছে বলে প্রচার করেন। আমার প্রশ্ন, আম্রিক্যা ও শিবির কাউকে কাউকে হয়তো 'ভাড়া' করে থাকতে পারে,...
...বাকিটুকু পড়ুন
হুমায়ূন আহমেদের একটা গল্প ছিল তাদের মাকে নিয়ে। তাদের মেঝ ভাই জাফর ইকবাল তখন আমেরিকার নিউ ইয়র্ক শহরে থাকেন। তাদের মা ছেলের কাছে বেড়াতে গিয়েছেন। বিকেলে তিনি একা একা...
...বাকিটুকু পড়ুন
আদিতে ছিল প্রশ্ন
অন্ধকার আকাশের তলে দাঁড়িয়ে মানুষ
চেয়ে দেখেছিল নক্ষত্রের দিকে
মনে তার জেগেছিল বিস্ময়
কে জ্বালালো এই দীপ
কেন ঘোরে পৃথিবী, কেন নামে বৃষ্টি
কেন জন্ম, কেন মৃত্যু
কেন এই অনন্ত চলা?
উত্তর ছিল না হাতে
ছিল...
...বাকিটুকু পড়ুন