কে যে আমার বন্ধু-স্বজন কে যে আমার আপন
কে যে আমায় আগলে রাখে কে রাখে গোপন
কে যে আমায় দুঃখ দিয়ে কাঁদায় চোখের জলে
কে যে আমায় সংগোপনে রাখে ছায়ার তলে।
আমি যখন আপন ভাবি সবই লাগে আপন
শক্রু ভেবে যেই লয়েছি ওঠে গায়ে কাঁপন।
আমি যখন পরাণ খুলে উল্লাসে দিই হাসি
ভালোবাসার স্বর্ণকণা লুটায় রাশি রাশি;
লাউয়ের ডগা, ঝিঙেফুল আপন লাগে অতি
বেড়ালছানা ফড়িং এবং রঙিন প্রজাপতি।
কে যে আমার বন্ধু স্বজন-সংজ্ঞা আপেক্ষিক
নিজকে ফেলে পরকে খুঁজে ঘুরছি চতুর্দিক!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

