বন্ধু এখন সময় ভাল নারে
ছেলেমেয়ের মেজাজ বোঝা দায়
যা চেয়েছে তা দিয়েছি হেসে
এখন দেখি বশে আনা দায়।
নেটে নেটে হেঁটে বেড়ায় তারা
মোবাইল টিপে হচ্ছে দিশেহারা।
দিনে দিনে বদলে গেছে কথা বলার ধরণ
অদ্ভূতুড়ে ফ্যাশান মোশান করছে তারা বরণ
হাঁটা চলায় বলার ধরন বিদেশি বিদেশি ভাব
ব্যস্ত তারা জেগেও দেখে কল্পলোকের খাব।
খুব দ্রুতই বদলে যাচ্ছে ওদের রুচি ভাব
মনের ভেতর কেমন জানি বাড়ছে কেবল চাপ।
অর্থ কড়ি বাড়ি গাড়ি সবই আছে ঠিক
তবুও কিছু নেই...
লক্ষ্যবিহীন ছেলেমেয়ে ঘুরছে দিগ্বিবিদিক।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।
