রাত্রি যখন ঠিক বারোটা মশা এলেন ঘরে
চিকন নাকি এডিস এটা লাফাই খালি ডরে
বলল মশা ভয় করো না, আমি সাধারণ
এত রাতে এখানে আসার তোমার কীবা কারণ!
মেয়র মশাই কী ছিটালেন মাথা ঘুরায় খালি
বলে বেড়ায় মশা নিধন, জোরসে মারো তালি।
এসব শুনে মানুষ যখন মশারি ছাড়া ঘুমায়
মশারা সব দলে দলে নাকের ডগা চুমায়।
সর্বশেষ এডিট : ১২ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




