মাগো
আমি যখন একটুখানি তোমার কোলে কোলে
পাড়া বেড়াই হল্লা করে দোলনা চালে দুলে
তুমি মজা করে পান চিবাতে মুখ ভরে যায় রসে
আমি অবাক হয়ে তাকিয়ে দেখি তোমার কোলে বসে।
হঠাৎ আমি বায়না ধরি পানের ছোবা দে রে
শত বাধা ছিন্ন করে নিতাম আমি কেড়ে।
লাল টুক টুক জিহ্বাখানি দেখাই হেলেদুলে
তোমার মাথার খোঁপা তখন হঠাৎ যেতো খুলে।
যন্ত্রণাতে নামিয়ে দিতে শুকনো মাটির পরে
ব্যথা পাওয়ার ভয়ে আমায় রাখতে হাতে ধরে।
আমি নিজেই যখন দেৌড়ে গিয়ে হোঁচট খেয়ে পড়ি
তুমি, খাবলা মেরে তুলে নিতে পাখির মতন উড়ি।
এখন আমি হয়েছি অনেক বড়ো
নিজের পায়ে চলি আমি নিজের হাতে খাই
মাগো, তোমার মতন একটি মানুষ তিনভুবনে নাই।
তোমার মতো কয়না কেহ, ভাত খেয়েছিস বাবা
মাগো, তুমি আমার স্বর্গ-নরক, তুমি আমার কাবা।
সর্বশেষ এডিট : ০৩ রা মে, ২০১৮ বিকাল ৪:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



