নদীর পাড়ে কাশের বনে ঢেউ খেলে যায় হাওয়া
দৃশ্য আহা এমন মজার যায় না কোথাও পাওয়া।
ছুটে গেলাম বনের ভেতর আদর দিল ফুলে
নিলাম কিছু হাতের মুঠোয় কিছু দিলাম চুলে।
ফেরার সময় কাশের পরি বলল আমায় ডেকে
খোকা তুমি কাশের বনে যাও না ক'দিন থেকে।
পরির সাথে ডানা মেলে ঘুরছি বনে বনে;
ফিরে এলাম হাসি মুখে সুখ পেয়েছি মনে।
সর্বশেষ এডিট : ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




