জীবন এতো ছোট্ট কেন ভাবছি যখন বসে
অপচয়ের সময়গুলো দেখছি হিসেব কষে।
হিসেব আমার মিলছে না ঠিক অংকে করি ভুল
রাফ কাগজের স্তূপ পড়েছে টানছি মাথার চুল।
হেলাফেলায় সময় গেলো নষ্ট ভেলায় চড়ে
ভাবনাবিহীন কাল কেটেছে সুখের হাতটি ধরে
একটিবারও ভাবিনি আমি সময় খুবই কম
এখন ওসব ভাবতে গেলে আটকে আসে দম।
প্রভু, স্বপ্ন আমার কল্পনাতে হাওয়ায় ভেসে চলে
তুমি, সময় দিও প্রকাশ করার সৃষ্টি করার ছলে!
সর্বশেষ এডিট : ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




