
জীবন যখন চলে না আর ঠেলে ঠুলে চালায়
এরই মাঝে কোলের শিশু,যখন তখন জ্বালায়।
স্বামী পেয়েছে অন্য সঙ্গ, ভাঙছে কপাল আর
বয়ে বেড়ায় কষ্ট এবং, স্মৃতিচিহ্ন তার।
কোলের শিশু পিঠে নিয়ে, নামল কঠিন পথে
কেঁদে ওঠে অঘুম শিশু, ইটা-বালুর ক্ষতে।
এই হলো দিনের হিসেব, রাতের হিসেব অন্য
জ্বলে ওঠে দুখের পিদিম, বনমানুষের জন্য!!
সর্বশেষ এডিট : ০৯ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


