বউয়ের সাথে চলছে রাগারাগি
একের সাথে কইনা কথা অন্যে
আমি নাকি উদাস উদাস থাকি
সন্দেহটা পাশের বাসার কন্যে।
সামনে আমার যা ছিল তাই ধরে
সত্যি, কিরা, কসম কাটার পরও
আঁচল টেনে চোখের পানি মুছে
বলল শেষে, যা খুশি তাই করো।
বউটি আমায় রাখছে চোখে চোখে
জানলাটাও বন্ধ হয়ে গেলো
কার কাছে কই আমার দুখের কথা
জীবনটা ভাই খুবই এলোমেলো।
সর্বশেষ এডিট : ১১ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


