
মাটির ঘাস মাথায় তুলে কোথায় চলে যাস?
ঘাসের লোভে পেছন হাঁটি এমনই তুই চাস?
তুই একটুখানি দাঁড়া
হাত দুটি তোর বাড়া
নইলে আমি দাঁড়িয়ে কোলে পাড়ব মাথার ঘাস।
মেয়ের কোলে দু'পা রেখে ঘাস পেড়ে খায় খাসি
বলল মেয়ে দুষ্টু পাজি, তোকে ভালোবাসি।
চাষীর মেয়ে খাসি পালে ভিন্ন রকম আদর
ছিন্ন করা যায় না ওদের ভালোবাসার চাদর।
সর্বশেষ এডিট : ৩০ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



