
নিপাদের গাছে, আম জাম লিচু
ফলের ভারে, ডালপালা নিচু
হাত বাড়ালেই, টসটসে ফল
ফলের গন্ধে, মুখে আসে জল
দুষ্টু ছেলেরা, বলে চল্ চল্
চুরি করে আজ, ফল খাই কিছু।
তখন ছিলো, খুব মাঝ রাত
দুষ্টুরা যেই, ফলে দেয় হাত
পেছন থেকে, দুই কান ধরে
নিপার বাপে টেনে নেয় ঘরে
নিপা এনে দেয় লাঠি ও রশি
সমাদর করে বেঁধে ফেলে হাত।
সর্বশেষ এডিট : ৩১ শে মে, ২০২০ সকাল ১১:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


