
মনে হয় যেন স্বপ্নের জগতে দাঁড়িয়ে আছে খুকি
চারপাশ থেকে অজানা কিছু সামনে দিয়েছে উঁকি।
ধীরে ধীরে এক অচেনা প্রাণি হাতে এসে খায় চুম
নরম আদরে খুকির চোখে নেমে আসে আরো ঘুম।
মেঘের মেয়েরা অভিমান করে বারে বারে ফিরে যায়
গভীর থেকে ফুলের পাঁপড়িরা পাখা মেলে উড়ে যায়।
এতটুকু মেয়ে পাহাড়ের কোণে দাঁড়িয়ে সবুজ ঘাসে
কতো কথা বলে বাতাসের সাথে আপন মনে হাসে।
আকাশের মেঘ নানা রঙ ধরে কতো দূর মেলে ডানা
ধীরে ধীরে খুকি পাখি হয়ে যায় ঘুরে আসে একটানা।
এমনই অনেক স্বপ্ন দেখে খুকিরা ঘুমের ঘোরে
সুখস্মৃতি নিয়ে জেগে ওঠে ওরা আনন্দময়ী ভোরে।
সর্বশেষ এডিট : ১৬ ই জুন, ২০২০ বিকাল ৪:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



