
গোয়াল ঘরে বোয়াল এসে টেনে নিল গরু
খবর শুনে পাড়ার লোকে চক্ষু করে সরু।
এক জনে কয় হতেই পারে খবর মিছে নয়
আমার বাড়ি কী ঘটেছে শুনলে পাবে ভয়।
গাছের আগায় মহিষ ভেড়ায় বাসা বেঁধেছিল
টেংরা-পুঁটি লাফিয়ে উঠে সাবাড় করে দিল।
আরেক জনে মুখ বাড়িয়ে বলল মাথা নেড়ে
পুকুর থেকে ইলিশ উঠে সব নিয়েছে কেড়ে!
কারণও নাই বারণও নাই এমনি এমনি হাসি
হাসির তোড়ে যাচ্ছে উড়ে বালাই রাশি রাশি!
ছবি: নেট থেকে সংগৃহীত

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


