somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

বিএম বরকতউল্লাহ
পড়াশোনা করি। লেখালেখি করি। চাকরি করি। লেখালেখি করে পেয়েছি ৩টি পুরস্কার। জাতিসংঘের (ইউনিসেফ) মীনা মিডিয়া এ্যাওয়ার্ড ২০১১ ও ২০১৬ প্রথম পুরস্কার। জাদুর ঘুড়ি ও আকাশ ছোঁয়ার গল্পগ্রন্থের জন্য অধ্যাপক মোহাম্মদ খালেদ শিশুসাহিত্য পুরস্কার ২০১৬।

নীল বালক

১৮ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একদিন অদ্ভুত একটি ঘটনা ঘটে গেল তুর্যের ঘরে। সে দেখল টিনের চালের গোলাকার ছিদ্র দিয়ে নীল আলো এসে পড়েছে মেঝেতে। সে লক্ষ করল, আলোর ভেতরে অসংখ্য প্রাণ ওড়াউড়ি করছে। সে একটি আঙুল ঢুকিয়ে দিল আলোর মধ্যে। আঙুলটি নীল রঙে রঙিন হয়ে গেল। ভারি আনন্দ পেল সে।
তারপর সে ভাবল, আচ্ছা আমি নিজেই রঙ্গীন হচ্ছি না কেন? এই বলেই সে আলোকরশ্মির মধ্যে গিয়ে দাঁড়ালো এবং দেখতে দেখতে সে নীল বালক হয়ে গেল। তার পায়ের তলা থেকে মাথার চুল পর্যন্ত ঘন নীল। মনে হচ্ছে তার শরীরে নীল আলোরা খেলা করছে। তার আনন্দ আর ধরে না।

তুমি কেমন আছ তুর্য? ঘরের উপর থেকে কে যেন বলল।
কে কথা বলে? কে! বলে উঠল তুর্য।
আমি ম্যাল্টন ভোঁ।
ভোঁ? সেটা আবার কী? আমি তো জীবনেও এমন নাম শুনিনি।
না শোনারই কথা। কারণ তোমার সাথে আমার কখনো দেখা হয় নাই। তাই তুমি আমার বিষয়ে কিছুই জান না।
তুমি কোত্থেকে এসেছ ভোঁ? উপরের দিকে তাকিয়ে জানতে চাইল তুর্য।
আমি এসেছি অনেক দূরের এক গ্রহ থেকে। আমি ও আমার বন্ধুরা কিছুদিন যাবৎ আসা যাওয়া করছি তোমাদের এই গ্রহে। তোমাদের আকাশটা অনেক সুন্দর। তোমাদের গ্রহের নাম পৃথিবী আর আমাদের গ্রহের নাম পিকুলাই ডিডি।
পিকুলাই ডিডি। এটা কোথায়? আমাদের শহরে নাকি?
কোকল কোকল শব্দ করে হেসে উঠল ভোঁ। বলল, সেটা এই পৃথিবী থেকে এত্ত দূরে যে সেটা তুমি ভাবতেই পারবে না এখন। আমি তিন আলোকবর্ষ দূর থেকে এখানে এসেছি। তুমি বড় হলে জানতে পারবে আমাদের গ্রহটি তোমার এখান থেকে কত দূরে। আমি এদিক দিয়ে যাচ্ছিলাম। দেখলাম, তুমি খুব একা। কিছুতেই মন বসছে না তোমার। আমি আমার চোখ থেকে এক ফালি আলোর রশ্মি ফেললাম তোমার ঘরে। দেখতে চাইলাম এই আলোর রশ্মি দিয়ে তুমি কী কর। তুমি কৌতূহলী হয়ে খেলায় মেতে উঠেছ।
আমাদের পিকুলাই ডিডি গ্রহের শিশুরা অনেকটা যন্ত্রের মতো। নতুন কিছু পেলেই ওরা চটপট বসে পড়ে গবেষণার কাজে। এর আদ্যোপান্ত না জানা পর্যন্ত ওরা খাবারের কথা পর্যন্ত ভুলে যায়।
আচ্ছা এই রঙ্গীন আলো যদি চলে যায়, তখন? জানতে চাইল তুর্য।
না যাবে না। আমি তোমাকে একটি জিনিস দিয়ে যাচ্ছি। এ নিয়ে তুমি থাকবে সৃষ্টির আনন্দে।
সেটা কী?
একটি পেনসিল। পেনসিল দিয়ে তুমি অদ্ভুত সব কাণ্ড করে ফেলতে পারবে। ভাল থেকো তুর্য, আমি গেলাম। একথা বলেই ভোঁ উধাও হয়ে গেল। আর আলোটি মেঝেতে পড়ে গড়াগড়ি খেতে খেতে একটি পেনসিল হয়ে গেল। নীল আলোর ঝলমলে রঙ্গীন পেনসিল। যা সুন্দর!


দুই.

তুর্যের মন চঞ্চল হয়ে উঠল।
সে ঝটপট একটা খাতা নিয়ে বসে পড়ল খাটের ওপর। কী আঁকবে প্রথম! ভাবতে ভাবতে সে একটা ফুল আঁকল। কালো কালির দাগ দেখে সে বলল ওহুঁ এখানে যদি লাল হতো! আরেকটা আঁক দিতেই লাল রঙ বেরিয়ে এলো। আশ্চর্য তো! তারপর সে আঁকল একটা প্রজাপতি। পাখাগুলো যদি লাল নীল আর সবুজ হতো বলতেই তার মনের মতো রঙ বেরিয়ে আসতে লাগল। তুর্য আনন্দে লাফিয়ে উঠে বলল পেয়ে গেছি আমার মনের মতো পেনসিল পেয়ে গেছি।
একি! প্রজাপতিটা আঁকা শেষ করতেই নড়ে উঠল যে। তারপর পাখা মেলে ঘর জুড়ে ওড়াউড়ি করতে লাগল। তুর্য পেনসিল সামলাবে নাকি প্রজাপতির পেছনে ছোটাছুটি করবে এখন?
তারপর সে আঁকল একটা বিড়ালছানা। ছানাটির লেজে পেন্সিলের শেষ টানটা দিতেই মিয়াঁও করে এক লাফে চলে গেল খাটের তলে। সে চুপি দিয়ে বলল, তুমি আমার মতোই একা। রাখ, তোমার সঙ্গী বানিয়ে দিচ্ছি। এঁকে ফেলল একটি নেংটি ইঁদুর। ইঁদুরটি নড়ে উঠতেই বিড়ালছানাটি কান খাড়া করে ওৎ পেতে বসে পড়ল। ইঁদুরটি দিল ভোঁ দৌড়। তার পিছু নিল ছানাটি। টম এ্যাণ্ড জেরি মতো কাণ্ড ঘটতে লাগল ঘরের ভেতর।
তুর্য ভাবল ওদেরকে শাসন করতে হবে। সে অনেক ভেবে একটি পুতুল আঁকল। পুতুলটি লাঠি নিয়ে ইঁদুর, বিড়াল আর প্রজাপতির পেছনে ছোটে। ওদের ছোটাছুটিতে ঘরের জিনিসপাতি ভেঙেচুরে শেষ। হাঁড়ি-পাতিল, বাসন কোশন, গ্লাস প্লেট বই খাতা কোনোটাই ঠিক নেই। মাঝে মধ্যে তুর্যের পিঠের উপর দিয়ে ছোটে ওরা। সমস্যা আরও বেড়ে গেল।
তুর্য আর পুতুল আঁকবে না, সে অন্য কিছুু আঁকার কথা ভাবছে এখন।
একটি পেনসিল তুর্যের কল্পজগতের অসংখ্য ডানা মেলে দিয়েছে। সেই ডানায় চড়ে বেড়ায় তুর্য।

সর্বশেষ এডিট : ১৮ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:৪৮
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রাইভেট জব

লিখেছেন রোদ্র রশিদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:১০



গত পনেরো দিন ধরে নতুন ম্যাডাম ইংরেজি ক্লাস নিচ্ছেন। ট্রায়াল ক্লাস। ম্যাডামকে এখনো কলেজে পারমানেন্ট করা হয়নি। উনি খুব একটা খারাপ পড়ান না।

আজকের ক্লাস শেষে ম্যাডামের মন খুব খারাপ।
খুব... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের জন্য ৭-গ্রেডভিত্তিক ন্যায়সংগত সরকারি বেতন ও প্রশাসনিক সংস্কার একটি প্রস্তাবিত নীতিপত্র

লিখেছেন ডঃ এম এ আলী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:২০


ন্যায়সংগত পারিশ্রমিক, বেতন বৈষম্য হ্রাস, মেধার মূল্যায়ন এবং দক্ষ রাষ্ট্রীয় প্রশাসন প্রতিষ্ঠার একটি সমন্বিত প্রস্তাব

বাংলাদেশের সরকারি বেতন কাঠামো দীর্ঘদিন ধরে ২০টি গ্রেডের ভিত্তিতে পরিচালিত হয়ে আসছে। ভেবেছিলাম দেশের... ...বাকিটুকু পড়ুন

জুlie ২৪ আন্দোলন পরবর্তী বৈষম্যহীন বাংলায় (যেহেতু বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই), বেসরকারী ও সরকারী কর্মজীবীর জীবন...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:২১

/বাংলাদেশের মোট কর্মজীবীদের মধ্যে সরকারী আর বেসরকারী কত শতাংশ?

/গত ২ বছরে যত শিল্প কারখানা ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ হয়েছে এবং তাতে যত সংখ্যক বেসরকারী কর্মজীবী (কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক….) চাকরী... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ যখন মানুষটা চলে যায়

লিখেছেন সামিয়া, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




স্ত্রী বাসা থেকে চলে যাওয়ার পর মানুষের মাথায় কী কী চিন্তা আসে আমি জানি না। কেউ হয়তো প্রথমে রাগ করে। কেউ ভেঙে পড়ে। কেউ সঙ্গে সঙ্গে আত্মীয়স্বজনকে ফোন করে।... ...বাকিটুকু পড়ুন

বেতন বৃদ্ধি পাওয়ায় এত উত্তেজিত হওয়ার কিছু নেই ।

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২


নতুন পে স্কেল নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। বেতন কত বাড়বে এবং নতুন কাঠামো বাস্তবে কেমন হবে, এসব প্রশ্ন এখন সবার মুখে মুখে। নতুন বেতন কাঠামোয় ১ থেকে ১১... ...বাকিটুকু পড়ুন

×