
হাটে মাঠে কাদা মাটি কি যে অনাসৃষ্টি!
হাম্বা হাম্বা রব করে গরু গুলো গোয়ালে
বাছুরটা খাবে কি দুধ টুকু দোয়ালে?
ঘ্যাত ঘ্যাত তই তই হাঁসগুলো পুকুরে;
উনুনের ছাই পেতে ঘুমিয়ে আছে কুকুরে।
কেউ ভাজে শিমবিচি কেউ ভাজে ছোলা
বর্ষার এই দিন যায় কিরে ভোলা!
সর্বশেষ এডিট : ২৯ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



