
চন্দনা
কলসি কাঁখে পানি আনে, এঁকে বেঁকে ছন্দময়
গুনগুনিয়ে গান গায় সে নাচতে পারে মন্দ নয়।
দুপুরবেলা নূপুর পায়
পুকুরঘাটে গাছের ছায়
খেলার ছলে ঝগড়া করে, কারো সাথে দ্বন্দ্ব না
চঞ্চলা সে লক্ষ্মী মেয়ে নামটি যে তার চন্দনা।

সুখ ও স্বপ্ন
ঘানির জোয়াল কাঁধে নিয়ে ভাবে গরু মনে
গ্রাম পেরিয়ে শহর ছেড়ে উঠব দূরের বনে।
সরষেগুলো খৈল হয়ে যায় কলুর হাসি ফোটে
চোখের বাঁধন খুলেই বলদ কষ্টে কেঁদে ওঠে।
সর্বশেষ এডিট : ৩০ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



