
গাছের আগায় ছাগল দেখে পাগল হাসে ফিক্
ছড়িয়ে গেলো এই ঘটনা গাঁয়ের চতুর্দিক।
আসছে মানুষ হনহনিয়ে বলছে হ্যারে হ্যারে
যাবে কোথায় অবুজ ছাগল সবুজ মাটি ছেড়ে!
হঠাৎ ছাগল লাফিয়ে পড়ে এলো যখন তেড়ে
পাগল ছাড়া আর সকলে পালায় গতর ঝেড়ে!

ব্যাটা তুই একটুখানি দাঁড়া
ভুল করে গামছা খালই রেখে এলাম ঘরে
এই সুযোগে বাবা' হলো ছেলে
রশি ধরে টান দিতেই চিৎ হয়ে যায় পড়ে!
সর্বশেষ এডিট : ১৫ ই নভেম্বর, ২০২০ বিকাল ৪:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




