
ক্ষুধার্ত এই মাছিগুলোর মস্ত করুণ দশা;
ফরমালিনের যন্ত্রণাতে যায় না কোথাও বসা
কুমড়োফালি এনেছিলেম গাঁয়ের বাড়ি থেকে
হুমড়িখেয়ে মাছি পড়ে কুমড়ো ফেলে ঢেকে।

হারিয়ে গেছে হুক্কা ডাবা কলকি তামাক টিক্কা
গুরগুরিয়ে হুক্কা টেনে কাশতে কাশতে হিক্কা।
কালের চাকায় ঘুরে ঘুরে এলো সিগ্রেট বিড়ি
কৃষক বাড়ির বারান্দাতে দেখি না চকি পিঁড়ি।
যায় হারিয়ে অনেক কিছু যুগের প্রয়োজনে
পালায় তারা অবলীলায় নানান আয়োজনে।
সর্বশেষ এডিট : ১৭ ই নভেম্বর, ২০২০ দুপুর ২:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




