
দুই বন থেকে দুই জন এসে থমকে দাঁড়ায় পথে
কেমন আছিস বন্ধু তোরে, ছাড়ছি না কোনোমতে।
একজন করে কুর্ণিশ আর একজন বাড়ায় হাত
রাস্তার পাশে দাঁড়িয়ে তারা করছে মোলাকাত।
কেউ বলে তারা ঝগড়া করে রক্ত ঝরায় শেষে
দুই জন গেলো দুই দিকে ছুটে মস্ত হাসি হেসে।

বাধার প্রাচীর নাই বলে আজ অবুঝ দুটি প্রাণে
দেয় বিলিয়ে আদর-স্নেহ; ভালোবাসার টানে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

