
ঘানির জোয়াল কাঁধে নিয়ে ভাবে গরু মনে
গ্রাম পেরিয়ে শহর ছেড়ে উঠব দূরের বনে।
সরষেগুলো খৈল হয়ে যায় কলুর হাসি ফোটে
চোখের বাঁধন খুলেই বলদ কষ্টে কেঁদে ওঠে।

গাধার সকল উজাড় করে দিয়েছে তোমার পরে
কত যে বোজা বয়ে এনেছে তোমাদের ঘরে ঘরে
বোজার ভারে ক্লান্ত গাধা করেছে জীবন দান
মানবতা আজ পথের মাঝে ভেঙেচুরে খান খান।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

