
বিড়াল দেখে ইঁদুর যখন হাসে
বুঝতে হবে গর্তটা তার পাশে।

তারচে' ভালো বন্ধু বলো কে?
যা আছে তার সব দিয়েছে ঢেলে
চুলের জমিন কাঁকই বেড়ায় চষে
সাজিয়ে তাকে দেখে দু'চোখ মেলে।
নিজের জামা শরীর এলোমেলো
লক্ষ্মীসোনা থাক না মনের মতন
যা আছে তার দিলো উজাড় করে
বোনটি যে তার হীরে মানিক রতন!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

