
হঠাৎ করে উঠলো ক্ষেপে ষাঁড়
বাহির থেকে কে দিয়েছে তাড়া
রাখাল ছেলের পরাণ বুঝি যায়
তাগড়া গরু দিয়েছে গা ঝাড়া।
কাদাজলে উঠছে তুফান ঝড়
ক্ষুরার ঘায়ে উড়ছে ধুলোবালি
তীরের বেগে দেৌড়ে ছোটে গরু
ক্রুদ্ধ রাখাল দিচ্ছে বেদম গালি।
হঠাৎ করে এমন কিছু ঘটে
বন্দি যখন মুক্তি পেতে চায়
শক্তি সাহস প্রকাশ করে দেখে
শক্ত রশির বাঁধন ছেঁড়া দায়!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

