
সংঘ-সমিতি একটাই আমাদের রয়েছি খুব টিকে
ছড়িয়ে দিয়েছি আমাদের কথা বিশ্বের চারিদিকে।
কবি-লেখকের এত বিভাজন সংঘ-সমিতি ভরা
মিটিং সিটিং, দানে ও গ্রহণে বিব্রত বসুন্ধরা!!

একটি মুখোস পরিয়ে দিতে কয়েক হালি দাতা
হবে না আর বাংলাদেশে গরিবের হাত পাতা।
নিজেদের নেই অন্যেরে তবু করেছে মুখোস দান
ওগো দয়াময় দিয়োগো তাদের শ্রেষ্ঠ প্রতিদান।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

