
তোর অশ্রু যখন ঝরেছিল কষ্ট পেয়ে পেয়ে
তুই কষ্টগুলি ভুলেছিলি আমার দিকে চেয়ে।
এখন তোকে বুকে মাথায় রাখব আমি তুলে
একটি দিনের কষ্ট যদি যেতিস মা তুই ভুলে।

আমি যদি পাখি হয়ে আকাশে মেলি ডানা
কেমন করে যাব আমি নেই মোটেও জানা
পাখির মতো ছোঁ মেরে নেয় দুষ্টু কোনো ঝড়ে
হারিয়ে গেলে আমায় তুমি পাবে কেমন করে?
কই হারাবে মা,
তোমার দেখা আকাশটা তো ছোট্ট মতন বাটি
মেয়ের জন্য বাবার আছে বিশাল আকাশ মাটি!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

