somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মানুষের ইতিহাসে এখন সবথেকে ভাল সময় পার করছে সাধারণ মানুষ

১৩ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বর্তমান সময় সাধারণ মানুষের জন্য সবথেকে ভাল সময়। মানুষ হিসাবে জীবন ধারণ করার জন্য এর থেকে ভাল সময় অতীত ইতিহাসে আগে কখনও ছিল না। বর্তমানের এত বেশি অশিক্ষা ,ক্ষুধা ,অস্বাস্থ্য ,বেকারত্ব মারামারি ,হানাহানি ,ঘৃণা ,মৃত্যু --এত কিছুর পরেও এই পৃথিবীর গড়পড়তা সাধারণ মানুষ প্রায় সকল দেশেই অতীতের যেকোন সময়ের তুলনায় অনেক ভাল আছে।

বেশী আগে নয় ,মাত্র ৩০০-৪০০ বছর আগে জন্ম নিয়ে মুখোমুখি বসে মোৎজার্টের সিম্ফনি অথবা শেক্সপীয়ার এর নিজের অভিনীত নাটক দেখতে চান? মোৎজার্ট বেঁচে ছিলেন মাত্র ৩১ বছর আর শেক্সপীয়ার মেরে কেটে ৫০-৫২। ওই সময় আমাদের পূর্বপুরুষদের গড় আয়ু এখন কার অর্ধেকেরও কম ছিল।

মানব ইতিহাসের শুরু থেকে মাত্র কয়েক দশক আগে পর্যন্ত গড়পড়তা মানুষ ছিল এখনকার থেকেও অনেক বেশি হিংশ্র ,অমানবিক , অভুক্ত , রোগাক্রান্ত এবং কর্মহীন। প্রায় ২ লক্ষ বছরের মানব ইতিহাসে ৯৯% সময় আমাদের পূর্বপুরুষরা কখনো দু-বেলা পেট ভরে খেতে পায় নি , রোগে ভুগে মরেছে জন্তু -জানোয়ারের মত। সাধারণ মানুষ এখনো অভুক্ত ,রোগগ্রস্থ অবস্থায় মরে কিন্তু আগের যেকোন সময়ের তুলনায় অনেক অনেক কম।

খুব বেশীদিন আগেকার কথা নয় , মাত্র ১৫০ বছর আগেও আমেরিকা অথবা ইংল্যান্ডে প্রতি চারজন শিশুর মধ্যে একজন পাঁচ বছর বয়স হওয়ার আগেই মারা যেত। ইংল্যান্ডের লিভারপুল শহরে প্রতি দু -জন শিশুর মধ্যে এক জন মারা যেত। ভারতীয় উপমহাদেশ ,চীন সহ বিশ্বের অন্যানো দেশের অবস্থা আরো খারাপ ছিল।

বর্তমানের যুদ্ধ বিধ্বস্ত ইরাক -ইয়েমেন -সিরিয়া তেও মানুষের গড় আয়ু ১৫০ বছর আগের আমেরিকা -ইংল্যান্ডের মানুষের গড় আয়ুর দ্বিগুন।

মানব ইতিহাসের ৯৯% সময় আমাদের পূর্বপুরুষরা ছিল অসহায়, ক্ষুধার্থ ,রোগাক্রান্ত এবং হিংস্র। জীবন ছিল ছোট --মাত্র ২৫-৩০ বছর অথবা আরও কম। প্রাচীন গ্রীক অথবা রোমানরা আরেকটু বেশি বাঁচতো ,গড়ে ২৮ বছর।

বর্তমানে সাধারণ মানুষ গড়ে তিনগুন বেশি বাঁচছে , দ্বিগুন বেশি আহার করছে এবং প্রায় দশগুন কম মারামারি ,খুনোখুনি করছে। সাধারণ মানুষের জন্য বর্তমান দুনিয়া আগের যেকোন সময়ের থেকে অনেক বেশি শান্তিপুর্ণ এবং নিরাপদ। বেশি আগের ইতিহাস বাদ দিন , ২-৩ হাজার বছর আগেও প্রায় ২০ শতাংশ জীবিত মানুষ যুদ্ধ , হানাহানি , কাটাকাটিতে মারা যেত। এখন সংখ্যাটা ০.০১% এর ও কম। গত শতাব্দীতে দু-দুটো বিশ্ব যুদ্ধ হয়েছে। কিন্তু গত তিন হাজার বছরের যুদ্ধের ইতিহাসে মৃত্যুর সংখ্যা , হিংস্রতা এবং নৃশংস্রতার নিরীখে এদুটো প্রথম দশের মধ্যেও আসবে না।
সর্বশেষ এডিট : ১৩ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৩৭
৫টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেশভাগ কি জরুরি ছিল?

লিখেছেন রাজীব নুর, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২২



'...শুন্যে দিলাম উড়ারে ভাই যাইতে চান্দের চর,
ডানা ভাইঙ্গা পড়লাম আমি কইলকাত্তার উপর ।
তোমরা আমায় চিনোনি... '

পাকিস্তানের জাতীয় কবি আল্লামা ইকবাল-
তার বাবাকে কথা দিয়েছিলেন তিনি কবিতা লেখার... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

শরিয়াতন্ত্রের নিষ্ঠুরতা, ধর্মীয় উগ্রবাদ ও নৈতিক দেউলিয়াপনা

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৭


পৃথিবীজুড়ে মুসলমানদের প্রতি ঘৃণা বাড়ছে। এই বিদ্বেষ শুধু ইসরায়েল বা তার পৃষ্ঠপোষক ডানপন্থী দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ নেই। কানাডার মতো তুলনামূলকভাবে মধ্যপন্থী এবং ফিলিস্তিনের প্রতি জোরালো রাজনৈতিক সমর্থন থাকা আয়ারল্যান্ডের মতো... ...বাকিটুকু পড়ুন

×