somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

বাবুরাম সাপুড়ে১
কারো কেউ নই তো আমি , কেউ আমার নয় , কোন নাম নেইকো আমার শোন মহাশয়।।

সুখী বিবাহিত জীবনের রহস্য এবং আরো কিছুমিচু ....

২০ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গর্ভবতী মহিলার লেবার -পেইন উঠেছে। আত্মীয়রা তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেল।
'---হাসপাতালে মহিলা ডাক্তার নেই কেন ? পুরুষ ডাক্তার মহিলার প্রসব করাবে? এ কেমন কথা ??'
আত্মীয়রা চেঁচামেচি শুরু করেছে , হাসপাতাল কর্তৃপক্ষের সাথে হাতাহাতি হবার উপক্রম।

কিছুক্ষন পর মহিলা এক কন্যা সন্তান প্রসব করলো।
আত্মীয়রা ভীষণ অখুশী হলো।


সুখী বিবাহিত জীবনের রহস্য :
অবিবাহিত বন্ধু বিবাহ করবে। বিবাহিত বন্ধুর কাছে গেল পরামর্শের জন্য : সুখী বিবাহিত জীবনের রহস্য কি?

বি. ব : স্ত্রীকে ভালোবাসবে ,শ্রদ্ধা করবে , ঘরের দায়দায়িত্ব এবং সিদ্ধান্ত দুজনে মিলে ভাগ করে নেবে , কোন সমস্যা হবে না।
অ.বি. ব : একটু ব্যাখ্যা করো।
বি. ব :বাড়ীতে সমস্ত বড় সিদ্ধান্ত আমার। ছোট ,ছোট সিদ্ধান্ত গুলো সব স্ত্রীর।
অ.বি. ব :উদাহরণ দিয়ে বোঝাও।
বি. ব : বাচ্ছাদের জন্য কি কিনতে হবে , তারা কোন স্কুলে পড়বে ,বাসাতে কোন কোন আত্মীয় -স্বজন কে আমন্ত্রণ জানান হবে , ঘরে কোন ধরণের সোফা , এয়ার কন্ডিশনার কেনা হবে ,শহরের কোন জায়গায় ফ্ল্যাট কেনা হবে , ছুটি কাটাতে কোন দেশে যাওয়া হবে ইত্যাদি সমস্ত ছোট ছোট সিদ্ধান্ত আমার স্ত্রী নিয়ে থাকে। আমি এখানে একদম নাক -গলাই না।
অ.বি. ব : তা হলে তুমি কি বিষয়ে সিদ্ধান্ত নাও?
বি. ব : আমি সমস্ত বড় বড় বিষয়ে সিদ্ধান্ত নিয়ে থাকি ,যেমন আমেরিকা ইরাক আক্রমণ করবে কিনা , ব্রিটেন ব্রেক্সিট করবে কিনা , ধোনি ক্রিকেট থেকে অবসর নেবে কিনা ,সালমান খান বিয়ে করবে কিনা ইত্যাদি ইত্যাদি। তুমি জান ,আমার স্ত্রী কখনোই এই সব সিদ্ধান্তের বিরোধিতা করে না। আমরা ভীষণ সুখী পরিবার।

P .S . : অবিবাহিত বন্ধু দীর্ঘশ্বাস ফেলে চিরকাল ব্যাচেলর থাকার সিদ্ধান্ত নিলো।


ঘটনা এক বার -এ
এক ভদ্রলোক জড়ানো গলায় পাশে দাঁড়ানো অন্যজনকে :
'---এই জানো তোমার মা খুব সুন্দরী ,হট , আমি তাকে ভীষণ ভালোবাসি। '
অন্যজন : বাবা ,তোমার নেশা চড়ে গেছে ,চলো ,ঘরে চলো।

বিশ্ববিদ্যালয়ে 'ল' এর ক্লাস চলছে।
অধ্যাপক ছাত্রদের বললেন উদাহরণ দিয়ে ব্যাখ্যা করো এমন ঘটনা যা :
১) আইনসম্মত কিন্তু যুক্তিসম্মত নয়।
২) যুক্তিসম্মত কিন্তু আইনসম্মত নয়।
৩) আইনসম্মত এবং যুক্তিসম্মত কোনোটাই নয়।

পুরো ক্লাস নিশ্চুপ। অনেকক্ষন পরে একদম পিছনের বেঞ্চ থেকে এক ছাত্র হাত ওঠালো :
'---স্যার , আপনি ৬৫ বছর বয়সে এক ২৫ বছরের মহিলাকে বিয়ে করেছেন --এটা আইনসম্মত কিন্তু যুক্তিসম্মত নয়।'

'---স্যার , আপনার স্ত্রী ২৩ বছরের এক যুবকের সাথে অ্যাফেয়ার করছে --এটা যুক্তিসম্মত কিন্তু আইনসম্মত নয়।'

'আপনার স্ত্রীর বয়ফ্রেন্ড পরীক্ষায় ফেল করলেও তাকে A গ্রেড দিয়েছেন। এটা আইনসম্মত এবং যুক্তিসম্মত কোনোটাই নয়।'
অধ্যাপক ক্লাসেই অজ্ঞান হয়ে গেলেন।


একটা ছোট গল্প :

চব্বিশ বছরের একটি ছেলে ট্রেনের জানলার ধারে বসে আছে। পাশে তার বৃদ্ধা মা। দূরে বসা এক দম্পতি। ট্রেন চলতে শুরু করেছে।
'মা, মা , দেখ , দেখ গাছগুলো কেমন পেছনে চলে যাচ্ছে ।'-- ছেলেটা শিশুর মত উচ্ছসিত।
কিছুক্ষন পর
'মা, মা দেখ , মেঘগুলো কেমন আমাদের সাথে সাথে চলছে। '

দম্পতি মনে করলেন , ছেলেটা হয়তো বুদ্ধি-প্রতিবন্ধী। ছেলের মা'কে পরামর্শ দিলেন : ডাক্তার দেখান না কেন ? আজকাল চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত হয়েছে। আপনার ছেলে সেরেও যেতে পারে। '
'হাসপাতালেই তো গিয়েছিলাম ,ডাক্তারের ওখান থেকেই তো আসছি। '
বৃদ্ধা মায়ের মুখ খুশিতে উদ্ভাসিত।
'আমার ছেলে জন্মান্ধ ছিল ,অপারেশনের পর আজ থেকেই দেখতে শিখেছে। '
সর্বশেষ এডিট : ২০ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৪
১২টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ হাসিনা ও তাঁর মন্ত্রীবর্গের দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত নয় কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৪

"হে কাবা! তুমি কতই না উত্তম, তোমার সুঘ্রাণ কতই না চমৎকার! তোমার মর্যাদা কতই না মহান! তবে সেই সত্তার শপথ, যাঁর হাতে মুহাম্মদের প্রাণ! নিশ্চয়ই আল্লাহর কাছে একজন মুমিনের জান,... ...বাকিটুকু পড়ুন

স্পর্শে_ _ _ _ _

লিখেছেন মায়াস্পর্শ, ২৩ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:০০

-কি পাও আমার মাঝে ?
-দুটি চোখ।
যেখানে আমার সর্বসুখ নিহিত,
ছমছমে সন্ধ্যা, ভয় জাগানিয়া অন্ধকার রাত,
এসব বৃথা হয়ে যায়,
তোমার একটি ছোঁয়ায়।
তোমার চোখের একটি পলক, আমার হাজার বছর,
আর কি... ...বাকিটুকু পড়ুন

মরীচকাি ও নক্ষত্র

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২৩ শে জুন, ২০২৬ রাত ৮:১০


মেয়েটি অত্যন্ত শান্ত ভঙ্গিতে টিস্যু পেপার দিয়ে ঠোঁটের কোণ মুছে নিল। তারপর সরাসরি আমার চোখের দিকে তাকিয়ে অবলীলায় বলল, "নীল, আমি প্রেগন্যান্ট!"
আমি তখন চায়ের কাপে সবেমাত্র একটা অসতর্ক চুমুক দিয়েছি।... ...বাকিটুকু পড়ুন

বেসুরো গলায় গান গাওয়ার অপরাধে

লিখেছেন মাহদী হাসান শিহাব, ২৩ শে জুন, ২০২৬ রাত ৯:০৯


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিবকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে

যে কোন সিদ্ধান্ত নেওয়ার সময় পপুলিস্ট দিক ও ন্যায়বিচারের দিক উভয়ই খেয়াল রাখতে... ...বাকিটুকু পড়ুন

=কিছু গোপন ব্যথা রেখে দিলাম অন্তরে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৪ শে জুন, ২০২৬ রাত ৯:৪৩



আমার হয়ে থাকুক কিছু
মন কুঠুরির আড়াল হয়ে
দুঃখগুলো যাক না নিরব
একটু করে ক্ষয়ে ক্ষয়ে।

বাড়ুক ব্যথা বুকের গহীন
কেউ না জানুক গোপন থাকুক
ব্যথার কাঁপন উঠুক না হয়;
হেলা বুকে কষ্ট আঁকুক।

যাক না এমন... ...বাকিটুকু পড়ুন

×