somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হাকিমপুরে ছিনতাইকালে ছাত্রলীগ সভাপতি আটক

০৬ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দিনাজপুরের হাকিমপুরে ছিনতাইকালে কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি রাজু আহম্মেদকে হাতেনাতে আটক করা হয়েছে। শনিবার রাত ৮টার দিকে স্থানীয় লোকজন উপজেলার হিলি-ইসমাইলপুর সড়কে ছিনতাইকালে তাকে হাতেনাতে আটক করে গণধোলাই দিয়ে থানা পুলিশে সোপর্দ করে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার হরেকৃষ্টপুর এলাকার নাইমুল ইসলাম মণ্ডল রাত ৮টার দিকে হিলি-ইসমাইলপুর সড়ক দিয়ে যাওয়ার সময় ছোট ডাঙ্গাপাড়া মাদ্রাসার পশ্চিম পাশে পৌঁছলে দুই ছিনতাইকারী তার চোখে টর্চলাইটের আলো ফেলে এবং অপর একজন মোটরসাইকেল নিয়ে তার পাশ দিয়ে চলে যায়। ২০ থেকে ৩০ গজ যাওয়ার পর মোটরসাইকেলটি পুনরায় ঘুরে এসে নাইমুল ইসলাম মণ্ডলকে সজোরে ধাক্কা দেয়। মোটরসাইকেলের ধাক্কায় নাইমুল ইসলাম মাটিতে পড়ে যান। এসময় ছিনতাইকারীরা গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে তার কাছে থাকা ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে। নাইমুলের চিত্কারে আশপাশের লোকজন ছুটে এসে রাজু আহম্মেদকে মোটরসাইকেলসহ আটক করলেও অন্য দুই ছিনতাইকারী পালিয়ে যায়।
পরে স্থানীয় লোকজন রাজু আহম্মেদকে গণধোলাই দিয়ে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে হাকিমপুর থানায় একটি ছিনতাই মামলা দায়ের করা হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, আটককৃত ছিনতাইকারী রাজু আহম্মেদ হাকিমপুর ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি।
এদিকে রাজু আহম্মেদ ছিনতাইকালে আটক হওয়ার ঘটনা হিলিতে ছড়িয়ে পড়লে স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের কয়েকজন প্রভাবশালী নেতা থানায় ভিড় জমায়। থানা পুলিশের সঙ্গে মধ্যরাত পর্যন্ত দেনদরবার করেও বাদীপক্ষের শক্ত অবস্থানের কারণে রাজু আহম্মেদকে ছাড়িয়ে নিতে পারেনি ওইসব নেতা। কাল সকালে থানা পুলিশ রাজুকে দিনাজপুর জেলহাজতে প্রেরণ করেছে।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন জনান, আটককৃত রাজু আহম্মেদকে তিনদিনের রিমান্ড চেয়ে আবেদন জানানো হয়েছে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হারানো বিজ্ঞপ্তি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩১



অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:২৫


মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

শেখ হাসিনা কি ফিরবেন?
আন্তর্জাতিক রাজনীতিতে কখনো কখনো একটি বৈঠকের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে- কোন বৈঠকটি হলো, কোনটি হলো না এবং কোন... ...বাকিটুকু পড়ুন

সংখ্যা গরিষ্ঠ মুসলিম হিসেবে গর্ব করার কিছু নেই......

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৮

আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন

অল্প একটু পাশে থেকো

লিখেছেন রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০



আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।

শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।

আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন

মাইনকা চিপা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬


এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই... ...বাকিটুকু পড়ুন

×