somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মহান ২১ শে ফেব্রুয়ারী

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

" মহান ২১ শে ফেব্রুয়ারী, ২০১৩ আমার ভাইয়ের রক্তে রাঙানো "

ভাষা আন্দোলনের ইতিহাস আমরা কে না জানি, কম বেশি সবাই অবগত আছি এই ভাষা আন্দোলন সম্বন্ধে, যে ইতিহাস পড়তে গেলেই আসে ১৯৫২! ২১ শে ফেব্রুয়ারী! রাষ্ট্র ভাষা বাংলা প্রতিষ্ঠা করার দাবিতে সেদিন জলে উঠেছিল বাঙালিদের বুক, আর যাই হোক আমার মায়ের মুখ থেকে শেখা এ প্রিয় বুলিকে কাউকে ছিনিয়ে নিতে না দেয়ার অঙ্গীকার, বিন্দুমাত্র কুন্ঠাবোধ ছিলনা সেদিন বাঙালি হৃদয়ে.জীবন দিয়ে হলেও মায়ের ভাষার অস্তিত্ব প্রতিষ্ঠায় অঙ্গীকারাবদ্ধ ছিল সেদিনের আবাল, বৃদ্ধা, বনিতারা!

নিজের জীবন লুটিয়ে দিতে রাজপথে নেমেছিল সালাম, রফিক, জব্বার, বরকত এর মত পবিত্র আত্মাগুলো! নিজের জীবনের বিনিময়ে অর্জন করে নিল মায়ের ভাষার অধিকার! আজ আমরা মায়ের ভাষায় খুব সুন্দর করে কথা বলি, লিখি, যা ঐ মহত প্রাণগুলোর বিনিময়ে! মনে আছে আমাদের তাদের কথা, অবশ্যই আছে, কে বলেছে নেই??? বছরে একদিনের জন্যে হলেও আমরা তাদের মনে করি, ফুলো-মালা, রঙ্গ-লীলা, কত কি না আমরা করি! মনে না থাকলে কি সম্ভব! অনেক কিছুই করি এই দিনটিতে তাদের স্মৃতি স্মরণ করে আমরা মাইক বাজাই, বাদ্য বাজাই, অবাক ব্যাপার আজ শুনলাম মহা উল্লাসে হিন্দি গান বাজতেছে মহল্লায়. ভাষার মাস, বাংলা ভাষা, আমরা বাঙালি. এই মহান দিনটি আমরা কত মজা করেই না উপভোগ করি.

কজন আমরা এই দিনটিতে সেই মহত প্রাণগুলোর মাগফেরাত আদায়ে একটু দোয়া-দরুদ পড়ি, কজন আমরা কুলখানি করি সেই মহত প্রাণ গুলো যাদের জানের বিনিময়ে আজ বুক ফুলিয়ে মিথ্যে বললেও বাংলা ভাষায় স্বতস্ফুর্ত ও বড় বড় কথা বলতে পারি. কে আজ এক আয়াত কুর-আন পড়েছে তাদের আত্মার জন্য. কে আজ ঐ গান-বাদ্য, রঙ্গ-লীলা বাদ দিয়ে আত্মার গভীর থেকে বলেছে_
" হে আল্লাহ তাদের আত্মা কে তুমি শান্তিতে রেখো "...

দুঃখিত হয়তো বেশি একটু বাড়িয়ে বলে ফেললাম, যা আমার বলার ছিল তা হচ্ছে সেদিন ১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারী (ইংরেজি কেলেন্ডার) বাংলায় ছিল ১৩৫৯ বঙ্গাব্দ ৮ ই ফাল্গুন! যেকোনো একজন আমায় প্রশ্ন করেছিল, আমরা যেহেতু বাঙালি তাহলে এই দিনটি কি বাংলা তারিখে উদযাপন করা উচিত নয়? আমাদের কি কোনো রূপ পূজনীয় কোনো কিছু না করে, রং তামাশা টাইপ কোনো কিছু না করে এদের জন্য, দোয়া-প্রার্থনা করা উচিত নয়? সময় না থাকার কারণে তাকে উত্তর না দিয়েই ফিরলাম, বলেছিলাম এ নিয়ে অবশ্যই কথা হবে!

উত্তর: তোমার কথার সাথে আমি একমত জ্ঞাপন করছি, তুমি যা বলেছ সব সঠিক বলেছো, কিন্তু একটা জায়গায় হয়ত তুমি ভালো করে দৃষ্টি দাওনি, তাহলো আমাদের এই মহান দিন'টি কিন্তু আজ বিশ্বব্যাপী উদযাপিত হয়, এই দিনটিতে বিশ্ববাসী এই ভাষাটিকে শ্রদ্ধা জানায়, সন্মান জানায় সেই মহত বিদেহী আত্মাগুলোকে, যা ইংরেজি কেলেন্ডার অনুযায়ী ইংরেজি তারিখে পালিত হয় বলেই, দুঃখের ব্যাপার হলো আমাদের বাংলা কেলেন্ডার বিশ্বব্যাপী স্বীকৃত নয়. আর এ জন্যই আমরা দিনটিকে সেই ৮ ই ফাল্গুন উদযাপিত করতে পারিনা. তবে এ নিয়ে আমার কোনো দুঃখ নেই, কারণ দিনটিতো সঠিক আছেই (হোক ইংরেজি) ২১ শে ফেব্রুয়ারী! আজ আমরা বিশ্বের দরবারে স্মরণীয়, শ্রদ্ধার ও সন্মানের আমাদের প্রানের ভাষা বাংলার জন্য, অন্তত এই একটি দিনে হলেও বিশ্বব্যাপী স্মরণ করে আমাদের দেশটিকে, শ্রদ্ধার সহিত সন্মান জানায় আমদের সেই মহত আত্মাগুলোকে! আজ বিশ্ববাসী জানে বাংলাদেশ নামে একটি দেশ আছে, বাংলা একটি ভাষা আছে, বাঙালি একটি জাতি আছে, যারা মায়ের ভাষার অধিকার রক্ষার্তে জীবন দিয়ে তাদের প্রিয় বাংলা ভাষাকে বিশ্বের দরবারে মাতৃভাষা হিসেবে প্রতিষ্ঠা করে স্বীকৃতি অর্জন করেছে...

এর চেয়ে বড় প্রাপ্তি আর কি চাই? মর্যাদা আর কি চাই??
শ্রদ্ধা, সন্মান আর কি লাগে???

সহস্র সালাম, ভালবাসা, ও শ্রদ্ধা রইলো সেই মহত আত্মার অধিকারী সেদিনের বীরদের প্রতি, যাদের কাছে আমরা চির-ঋণী! যাদের আত্মত্যাগের বিনিময়ে নম্রতায় ও মার্জনায় আবেগভরা হৃদয়ে বলতে পারি_
" মা ও আমার দেশ আমি তোমাদের প্রানের চেয়েও বেশি ভালবাসি "

বাহালুল!
২১ শে ফেব্রুয়ারী, ২০১৩!
রাত ১.৫৬ মি:!
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×