somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জনযুদ্ধের গণযোদ্ধা

১২ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দু'পক্ষের প্রতিরক্ষা অবস্থানের দূরত্ব ১৫০ গজ মত, যেকোন সময় গোলাগুলি আরম্ভ হবার জোর সম্ভাবনা। হৃদপিন্ডের ধুকধুকানি ছাড়া কোথাও কোন শব্দ নেই...!

হঠাৎ এক বিশালদেহী পাকিস্তানি সৈনিক ডানহাতে এসএমজি'র ব্যারেল, কাঠের স্টক বাট বাম হাতে ধরে মাথার ওপর হাত উঁচু করে ধরে দাঁড়িয়ে গেল।

নিস্তব্ধতা ভেঙে চিৎকার দিয়ে উঠলো - ‘হ্যায় কোয়ি মা কি লাল? মা কি দুধ পিয়া হো তো বেগায়ের হাতিয়ারকো সামনে আ যাও’ (আছো কোন মায়ের ছেলে? মা'র দুধ যদি পান করে থাকো তাহলে বিনা অস্ত্রে সামনে এগিয়ে এসো)!

কথা শেষ করেই আধপাগল পাকিস্থানি হাতের এসএমজি টা একদিকে ছুড়ে ফেললো, একটানে খুলে ফেললো ইউনিফর্ম আর ছুড়ে ফেললো অন্যদিকে। খালি গায়ে এক পা দু'পা করে মুক্তিযোদ্ধাদের অবস্থানের দিকে এগিয়ে আসতে থাকলো ঐ সেনা...

লুঙ্গিপরা উদাম দেহের 'তাগড়া' আর সইতে পারলেন না। মায়ের দুধের খোটা তুলে এই বাংলায় হানাদার সেনা ফিরে যাবে বিনা মোকাবেলায়, তা হতে পারে না!!

হঠাৎ দাঁড়িয়ে লুঙ্গির কোঁচা গোছাতে গোছাতে তাগড়া বললেন - ‘মরদো(লোকটা) মনে হরছে কি? বাঙালীগো মইদ্যে কি কেউ নাই যে, ওর লগে বোজদে পারে! মেবাই, তাগড়া'রে আর ধইরা রাখতে পারলেন না; হালার পো হালায় বেজাগায় হাত দেছে’!

‘জয় বাংলা’ হুংকার তুলে খালি হাতে শত্রু সেনার দিকে এগুতে থাকলেন মুক্তিযোদ্ধা ‘তাগড়া’।
কাছাকাছি হতেই ডান হাতের খোলা আঙুলের থাবা বসিয়ে দিলেন শত্রুর বাম বুকে। পিছু হটে পড়তে পড়তে কোনমতে সামলে নিল হানাদার সৈন্যটি... ‘তাগড়া’ও পরবর্তী আক্রমনের জন্যে প্রস্তুত!

হুট করে হানাদার অবস্থান থেকে কয়েক বার্স্ট গুলি এসে ঝাঝরা করে দিলো ‘তাগড়া’কে!
হানাদার সৈন্যটি লাফ দিয়ে ফিরে গেলো নিজেদের প্রতিরক্ষা অবস্থানে।

বাকী মুক্তিযোদ্ধাদের তখন মাথায় রক্ত উঠে গেছে। তড়িৎ সম্মুখ আক্রমণে বেশ সহজেই দখল হলো শত্রুর অবস্থান।

একশ'র বেশী শত্রুসৈন্যের মাঝে মাত্র পাঁচজনকে জীবিত পাওয়া গেলো, বাকীরা মৃত।
দ্বন্দ্বযুদ্ধ আহ্বানকারী সৈন্যটি মরে পড়ে আছে পাঁচটি বুলেটবিদ্ধ হয়ে।

যুদ্ধবন্দী সৈন্যদের থেকে জানা গেলো - ‘তাগড়া’ কে গুলি করার পর ফিরে এসে সেই পাগলাটে সৈন্যটি নিজেদের সৈন্যদের অশ্রাব্য ভাষায় গালাগালি করেছে আর অন্য এক এসএমজি থেকে গুলি করে মেরেছে বাকী সৈন্যদের।

উৎস: বই:: জনযুদ্ধের গণযোদ্ধা
- মেজর কামরুল হাসান ভুঁইয়া!

১৭ নভেম্বর পিরোজপুরের কোদালধোয়ায় শহীদ হন ‘তাগড়া’!
'খর্বকায়, ভীরু, অযোদ্ধা বাঙালী'র দুর্নাম ঘোচাতে, মায়ের দুধের সম্মান বাঁচাতে.... অকাতরে জীবন দিলেন একজন সাহসী, আত্মমর্যাদাশীল বীরযোদ্ধা!!

স্ফীতবক্ষে স্মরণ করছি মুক্তিযোদ্ধা ‘তাগড়া’কে।
অন্তরের অন্তঃস্থল থেকে জানাচ্ছি বিনম্র শ্রদ্ধা।

জয় বাংলা জয় বঙ্গবন্ধু!!
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×